বাংলাদেশ সরকারের জাতীয় প্রতীক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর

০২ অক্টোবর ২০২৬ খ্রি., উপজেলা পরিষদ মিলনায়তন, রায়পুরে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল "ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ" বিষয়ক অনুপ্রেরণামূলক বিশেষ সেমিনার।

০২-১০-২০২৬

রায়পুর উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে এক অনন্য পদক্ষেপ! আজ ০২ অক্টোবর ২০২৬ খ্রি., উপজেলা পরিষদ মিলনায়তন, রায়পুরে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল "ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ" বিষয়ক অনুপ্রেরণামূলক বিশেষ সেমিনার। উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুরের সার্বিক আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি ব্যাচে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীর ০২ মাসব্যাপী এই প্রশিক্ষণ চলমান রয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর, লক্ষ্মীপুরের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার মহোদয় উপজেলা নির্বাহী অফিসার. রায়পুর সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি অফিসার (অ: দা:), রায়পুর, লক্ষ্মীপুর জনাব শুভ্রজিত রায়। এছাড়া মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত ছিলেন টপ-রেটেড ফ্রিল্যান্সার ও এনএসডিএ সার্টিফাইড (লেভেল ৬) ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও ইন্সট্রাক্টর জনাব মো. সোলাইমান শেখ নিশান Md Solaiman Sheikh Nishan বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রথাগত পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের যুবসমাজ ঘরে বসেই আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে রায়পুরের তরুণ প্রজন্ম সঠিক দিকনির্দেশনা পাবে এবং দক্ষ হয়ে উঠবে—এটাই আমাদের ঐকান্তিক প্রত্যাশা।

← সব অ্যালবাম হোম পেজ