বাংলাদেশ সরকারের জাতীয় প্রতীক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর

ফটো গ্যালারি

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর — প্রশিক্ষণ কর্মসূচির ছবি

০২ অক্টোবর ২০২৬ খ্রি., উপজেলা পরিষদ মিলনায়তন, রায়পুরে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল "ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ" বিষয়ক অনুপ্রেরণামূলক বিশেষ সেমিনার। ৫টি ছবি

০২ অক্টোবর ২০২৬ খ্রি., উপজেলা পরিষদ মিলনায়তন, রায়পুরে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল "ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ" বিষয়ক অনুপ্রেরণামূলক বিশেষ সেমিনার।

০২-১০-২০২৬

রায়পুর উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে এক অনন্য পদক্ষেপ! আজ ০২ অক্টোবর ২০২৬ খ্রি., উপজেলা পরিষদ মিলনায়তন, রায়পুরে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল "ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ" বিষয়ক অনুপ্রেরণামূলক বিশেষ সেমিনার। উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুরের সার্বিক আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি ব্যাচে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীর ০২ মাসব্যাপী এই প্রশিক্ষণ চলমান রয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর, লক্ষ্মীপুরের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার মহোদয় উপজেলা নির্বাহী অফিসার. রায়পুর সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি অফিসার (অ: দা:), রায়পুর, লক্ষ্মীপুর জনাব শুভ্রজিত রায়। এছাড়া মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত ছিলেন টপ-রেটেড ফ্রিল্যান্সার ও এনএসডিএ সার্টিফাইড (লেভেল ৬) ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও ইন্সট্রাক্টর জনাব মো. সোলাইমান শেখ নিশান Md Solaiman Sheikh Nishan বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রথাগত পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের যুবসমাজ ঘরে বসেই আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে রায়পুরের তরুণ প্রজন্ম সঠিক দিকনির্দেশনা পাবে এবং দক্ষ হয়ে উঠবে—এটাই আমাদের ঐকান্তিক প্রত্যাশা।

উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর-এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো—  ০২ মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের ০২টি ব্যাচের সমাপনী ও সনদ প্রদান ***উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ১০টি ব্যা ৯টি ছবি

উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর-এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো— ০২ মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের ০২টি ব্যাচের সমাপনী ও সনদ প্রদান ***উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ১০টি ব্যা

৩০-০৮-২০২৬

দক্ষতা, শিক্ষা ও কর্মসংস্থান—এক আয়োজনেই আগামীর রায়পুর। উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর-এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো— 💻 ০২ মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের ০২টি ব্যাচের সমাপনী ও সনদ প্রদান 🚀 উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ১০টি ব্যাচে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীর ০২ মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মেহেদী হাসান মহোদয়। সভাপতিত্ব করেন জনাব মেহেদী হাসান কাউছার, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর মহোদয়। বিশেষ অতিথিসহ উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) মহোদয়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মীরা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ্রজিত রায়, উপজেলা আইসিটি অফিসার (অ:দা:), রায়পুর, লক্ষ্মীপুর। ✨ সবচেয়ে আনন্দের বিষয়—প্রশিক্ষণ চলাকালেই ডিজিটাল মার্কেটিংয়ের ১৪ জন প্রশিক্ষণার্থী প্রায় ৩৬ হাজার টাকা এবং গ্রাফিক্স ডিজাইনের ৬ জন প্রায় ১১ হাজার টাকা আয় করেছেন। অন্যরাও সফলতার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আজকের অনুষ্ঠানে ১০ জন টপ আর্নার (Top Earner) এবং মেধা তালিকায় থাকা ৬ জন প্রশিক্ষণার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়। প্রশিক্ষণ থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান—এভাবেই এগিয়ে যাক রায়পুরের তরুণরা।

**ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন** ৫টি ছবি

**ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন**

১০-০৬-২০২৬

*ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন** উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০২ মাসব্যাপী **ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির** শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার মহোদয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) জনাব মো. মাহ্‌বুব আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবুল বাসার, রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব শাহীন মিয়া, সহযোগী অধ্যাপক জনাব সৈয়দ মোঃ আরশাদ আলী এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মোহাম্মদ আবদুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব শুভ্রজিত রায়, উপজেলা আইসিটি অফিসার (অঃ দাঃ), রায়পুর, লক্ষ্মীপুর। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ২৫ জন প্রশিক্ষণার্থীকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হন।

উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) আওতায় রায়পুর উপজেলার ২৫ জন বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০২ মাসব্যাপী বিনামূল্যে ফ্রিল্যান্ ৬টি ছবি

উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) আওতায় রায়পুর উপজেলার ২৫ জন বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০২ মাসব্যাপী বিনামূল্যে ফ্রিল্যান্

০৪-০৫-২০২৬

উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) আওতায় রায়পুর উপজেলার ২৫ জন বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০২ মাসব্যাপী বিনামূল্যে ফ্রিল্যান্সিং — গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার মহোদয়। আরও উপস্থিত ছিলেন—জনাব মো: আবুল বাসার, অধ্যক্ষ, রায়পুর সরকারি কলেজ মহোদয়; জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি); জনাব শাহীন মিয়া, অফিসার ইনচার্জ, রায়পুর থানা; জনাব সুমন মুন্সী, উপজেলা প্রকৌশলী; জনাব শুভ্রজিত রায়, উপজেলা আইসিটি অফিসার (অ:দা:); প্রশিক্ষকবৃন্দ, কো-অর্ডিনেটরসহ প্রশিক্ষণার্থীবৃন্দ