উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর-এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো— ০২ মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের ০২টি ব্যাচের সমাপনী ও সনদ প্রদান ***উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ১০টি ব্যা
৩০-০৮-২০২৬
দক্ষতা, শিক্ষা ও কর্মসংস্থান—এক আয়োজনেই আগামীর রায়পুর। উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর-এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো— 💻 ০২ মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের ০২টি ব্যাচের সমাপনী ও সনদ প্রদান 🚀 উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ১০টি ব্যাচে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীর ০২ মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মেহেদী হাসান মহোদয়। সভাপতিত্ব করেন জনাব মেহেদী হাসান কাউছার, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর মহোদয়। বিশেষ অতিথিসহ উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) মহোদয়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মীরা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ্রজিত রায়, উপজেলা আইসিটি অফিসার (অ:দা:), রায়পুর, লক্ষ্মীপুর। ✨ সবচেয়ে আনন্দের বিষয়—প্রশিক্ষণ চলাকালেই ডিজিটাল মার্কেটিংয়ের ১৪ জন প্রশিক্ষণার্থী প্রায় ৩৬ হাজার টাকা এবং গ্রাফিক্স ডিজাইনের ৬ জন প্রায় ১১ হাজার টাকা আয় করেছেন। অন্যরাও সফলতার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আজকের অনুষ্ঠানে ১০ জন টপ আর্নার (Top Earner) এবং মেধা তালিকায় থাকা ৬ জন প্রশিক্ষণার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়। প্রশিক্ষণ থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান—এভাবেই এগিয়ে যাক রায়পুরের তরুণরা।