উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) আওতায় রায়পুর উপজেলার ২৫ জন বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০২ মাসব্যাপী বিনামূল্যে ফ্রিল্যান্
০৪-০৫-২০২৬
উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) আওতায় রায়পুর উপজেলার ২৫ জন বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০২ মাসব্যাপী বিনামূল্যে ফ্রিল্যান্সিং — গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার মহোদয়। আরও উপস্থিত ছিলেন—জনাব মো: আবুল বাসার, অধ্যক্ষ, রায়পুর সরকারি কলেজ মহোদয়; জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি); জনাব শাহীন মিয়া, অফিসার ইনচার্জ, রায়পুর থানা; জনাব সুমন মুন্সী, উপজেলা প্রকৌশলী; জনাব শুভ্রজিত রায়, উপজেলা আইসিটি অফিসার (অ:দা:); প্রশিক্ষকবৃন্দ, কো-অর্ডিনেটরসহ প্রশিক্ষণার্থীবৃন্দ