বাংলাদেশ সরকারের জাতীয় প্রতীক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর

**ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন**

১০-০৬-২০২৬

*ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন** উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০২ মাসব্যাপী **ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির** শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার মহোদয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) জনাব মো. মাহ্‌বুব আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবুল বাসার, রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব শাহীন মিয়া, সহযোগী অধ্যাপক জনাব সৈয়দ মোঃ আরশাদ আলী এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মোহাম্মদ আবদুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব শুভ্রজিত রায়, উপজেলা আইসিটি অফিসার (অঃ দাঃ), রায়পুর, লক্ষ্মীপুর। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ২৫ জন প্রশিক্ষণার্থীকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হন।

← সব অ্যালবাম হোম পেজ